এলপিজি গ্যাস নাকি ইন্ডাকশন কুকার রান্নার কাজে কোনটি সবচাইতে বেশি উপযোগী

- আপডেট সময় : ০৬:৫৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বর্তমান সময়ে আমরা মোটামুটি সবাই জ্বালানির সংকটে প্রভাব টের পাচ্ছি। এই সময়টাতে এলপিজি গ্যাস নাকি ইন্ডাকশন কুকার রান্নার কাজে কোনটি বেশি সাশ্রয়ী হবে তা নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। শুধুমাত্র জ্বালানি সাশ্রয় নয় বরং কোনটি অধিক নিরাপদ তা নিয়েও আজকে আলোচনা করবো।
বর্তমান বাজারে প্রায় সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেও জ্বালানীর দামও বৃদ্ধি পেয়েছে। তাই অনেকেই রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস এবং ইন্ডাকশন কুকার এই দুটির মধ্যে কোনটি বেছে নিবেন তা নিয়ে ঘাটাঘাটি করছেন। আজকের এই আর্টিকেলের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করব কোনটি আপনার জন্য সবচাইতে বেশি উপযোগী।
এলপিজি সিলিন্ডার গ্যাস বনাম ইন্ডাকশন কুকার
প্রথমে আসি অর্থসাশ্রয় বা খরচের ব্যাপারে। বর্তমানে বিদ্যুতের মূল্য অনুযায়ী ইন্ডাকশন কুকার বেশি অর্থসাশ্রয়ী। কারেন্টের চুলা ব্যবহানকারীরা এমনটাই মন্তব্য করেন। এমনকি নিয়ম মেনে রান্না করলে এতে করে জ্বালানি অপচয় অনেকটাই কম হয়। অপরদিকে সিলিন্ডার গ্যাসের দাম অনুযায়ী এটি ইলেকট্রিক কুকারের চাইতে কম অর্থ সাশ্রয়ী। তাছাড়া গ্যাসের চুলায় জ্বালানি অপচয় তুলনামূলকভাবে বেশি হয়।
রান্নার সময় এবং কার্যকারিতা
আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডাকশন কুকারে রান্না করলে শুধুমাত্র পাত্রটি গরম হয় বিধায় এটি নিরাপদ এবং দ্রুত রান্না করা যায়। কারণ এতে তাপ অপচয় হয় না। অপরদিতে সিলিন্ডার গ্যাসে রান্না করলে এর অনেক অংশ তাপ শক্তিতে পরিবর্তিত হওয়ার মাধ্যমে অপচয় হয় এবং রান্না হতেও তুলনামূলকভাবে বেশি সময় লাগে।
নিরাপত্তার দিক বিবেচনা
আপনি যদি এই সিলিন্ডার গ্যাস এবং ইন্ডাকশন কুকারের মধ্যে নিরাপত্তার দিক বিবেচনা করেন তাহলে ইন্ডাকশন কুকার এগিয়ে থাকবে। তবে এটি যেহেতু বিদ্যুৎ দিয়ে চলে তাই নিরাপত্তার প্রয়োজন বেশ কিছু সচেতনতা। অপরদিকে সিলিন্ডার গ্যাসের দুর্ঘটনার বিষয়টি আমরা প্রায়ই খবরে দেখে থাকি। ব্যবহারকারীর কিছু অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। নিয়ম মেনে চললে ইন্ডাকশন কুকার এবং সিলিন্ডার গ্যাস উভয়ই নিরাপদ।
পাত্র ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইনডাকশন কুকারে শুধুমাত্র ট্রেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম ইত্যাদি পাত্র যেগুলো কিনা চৌম্বকীয় তলা রয়েছে শুধুমাত্র সেগুলো ব্যবহার করা যায়। এবং পাত্রের তলা অবশ্যই সমান হতে হবে। অপরদিকে সিলিন্ডার গ্যাসের চুলায় যে কোন ধরনের পাত্রে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে আপনাকে ইন্ডাকশন কুকার কিনলে সাথে বেশ কিছু বাড়তি পাত্র কিনতে হবে।
আপনার জন্য কোনটি সেরা
আমি সিলিন্ডার গ্যাস এবং ইন্ডাকশন চুলার মধ্যে তুলনামূলক একটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যদি আপনার বাসায় বিদ্যুতের লোডশেডিং খুব বেশি হয় তাহলে ইন্ডাকশন কুকারের দিকে না যাওয়াই ভালো। কারণ এটি চালাতে গেলে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন হবে। আর যদি বিদ্যুৎ সংযোগ ভালো হয় তাহলে একদিকে অর্থ বাঁচাতে পারে অপরদিকে দ্রুত রান্না করার কাজের সহায়তা করতে পারে।
আবার যারা সব ধরনের পাতিলে ব্যবহার করতে চান তাদের জন্য অবশ্যই সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে। এমনকি নির্দিষ্ট সময় পর পর গ্যাস পরিবর্তনের বিষয়টিও রয়েছে। সব ধরনের পাত্র ব্যবহার, সচেতনতা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি মেইনটেইন করা সম্ভব হলে সিলিন্ডার গ্যাসের চুলা বেশ উপযোগী হতে পারে আপনার জন্য। আর রান্নার খরচ কমাতে চাইলে ইন্ডাকশন কুকার বর্তমান বাজারে আদর্শ।













