পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | বাংলাদেশ পুলিশ জব সার্কুলার
- আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। উক্ত জব সার্কুলার অধীনে সর্বমোট ১০ হাজার জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ (Trainee Recruit Constable) দেবে বাংলাদেশ পুলিশ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন পুলিশের চাকরির জন্য তাদের জন্য অবশেষে এসেছে দারুন একটি সুযোগ। তাই আবেদন করার আগে সকল নিয়ম কানুন জানার জন্য নিচের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৬ মার্চ ২০২৬
• আবেদন শুরুর তারিখ: ৫ মার্চ ২০২৬
• আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬
• আবেদনের ওয়েবসাইট: http://police.teletalk.com.bd
• চাকুরীর ধরন: সরকারি চাকরি
• পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল
• মোট পদের সংখ্যা: ১০ হাজার
• আবেদনযোগ্য জেলা: বাংলাদেশের সকল জেলা
• আবেদনের বয়স: ৩১ মার্চ ২০২৬ তারিখ হতে ১৮ থেকে সর্বোচ্চ ২০ বছর
• জাতীয়তা: বাংলাদেশী
• বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়
পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ পুলিশে আবেদন করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কমপক্ষে জিপিও ২.৫ থাকতে হবে। যেহেতু ট্রেইনি পদে এই লোকবল নিয়োগ করা হবে তাই কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের ফি মাত্র ৪৫ টাকা।
সফলভাবে পরীক্ষা শেষ করে যারা যোগদান করবেন তাদের ১৭ তম গ্রেডে বেতন প্রদান করা হবে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। বিজ্ঞপ্তি উক্ত প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
Bangladesh police constable job circular 2026
যেহেতু এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যা করে তাই এর জন্য অবশ্যই শারীরিক যোগ্যতার কিছু শর্ত রয়েছে। তা নিম্নে উল্লেখ করা হলো।
• মেধা কোটার প্রার্থীদের অবশ্যই উচ্চতা অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা হতে হবে। যারা কি না বিভিন্ন কোটার যোগদান করবেন তাদের জন্য উচ্চতার শর্ত হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি।
• নারী মেধা কোটার প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং কোটাধারী প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
তাছাড়াও শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
• বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ওজনের পরিমাপ হতে হবে।
• দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬
পুলিশ কনস্টেবল পদে আবেদনের ও পরীক্ষার নিয়মাবলী
প্রথম ধাপ
সার্কুলারে উল্লেখিত ওয়েবসাইটে http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সর্বশেষ সময়সীমা ৩১ মার্চ ২০২৬ রাত ১১ টা ৫৯ পর্যন্ত। যথাযথভাবে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীকে একটি ইউজার আইডি দেয়া হবে।
সেই আইডির মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড নাম্বার হতে ৪৫ টাকা জমা দিতে হবে, যেটি অফেরতযোগ্য। পরবর্তী ধাপে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে।
দ্বিতীয় ধাপ
সফলভাবে আবেদন করার পর প্রিলিমিনারি স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে একদম প্রার্থীর শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই করা হবে। এরপর সফলভাবে উত্তীর্ন প্রার্থীদের কে পরবর্তী পরীক্ষার বা নির্বাচন সংক্রান্ত তথ্যগুলি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
তৃতীয় ধাপ
শারীরিক ও কাগজপত্র যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর সর্বমোট ৪৫ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্কয়ার টয়লেট্রিজ জব সার্কুলার সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।
শারীরিক ও কাগজপত্র যাদের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা আবেদন ফি জমা করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরবর্তী ধাপগুলোতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১৫।
পরবর্তীতে শূন্য পদের অনুকূলে জারিকৃত বিদ্যমান পদ্ধতি অনুযায়ী মেধার ভিত্তিতে প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। তাছাড়া নির্বাচিত প্রার্থীদেরকে পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন ধাপ পার হতে হবে।
সাধারণ জিজ্ঞাসা
• পুলিশ কনস্টেবলে আবেদন করার জন্য বয়সসীমা কত?
উত্তর: ১৮ থেকে ২০ বছর
• কোন কোন জেলার প্রার্থী গণ আবেদন করতে পারবেন?
উত্তর: Police Constable Job Circular অনুযায়ী বাংলাদেশের সকল জেলার প্রার্থনা আবেদন করতে পারবেন।
• আবেদন ফি কত টাকা?
উত্তর: প্রথম ধাপে ৪৫ টাকা এবং লিখিত পরীক্ষার ধাপে ৫৬ টাকা। যারা প্রথম ধাপে উত্তীর্ণ হবেন তারা শুধুমাত্র লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য ৫৬ টাকা আবেদন ফি প্রদান করবেন।
ছোট থেকে অনেকেরই বাংলাদেশ পুলিশের যোগদান করা থেকেই স্বপ্ন থাকে। চ্যালেঞ্জিং পেশা ও ক্যারিয়ারের উন্নতির সুযোগের পাশাপাশি মানুষের সেবা করারও যথেষ্ট সুযোগ রয়েছে এই পেশাটিতে। সাথে বেতন ভাতা, রেশনিং সুবিধা, চিকিৎসা ভাতা, মিশনে গিয়ে আর্থিক সচ্ছলতা আনয়নেরও সুযোগ রয়েছে। তাই আপনি যদি এই পেশাটিতে যোগদান করতে চান তাহলে বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী আগামী ৫ মার্চ হতে আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে উল্লেখ করা হয়েছে কোন ধরনের ভুল কিংবা মিথ্যা তথ্য প্রদান করলে কর্তৃপক্ষ প্রার্থিতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তাই কোন ধরনের আর্থিক লেনদেন করবেন না এবং আবেদন করার আগে তথ্যগুলি বারবার যাচাই করে নিন।









