ফ্যামিলি কার্ডের সুবিধা কি | এটি কিভাবে পাওয়া যায়

Published on: July 24, 2026

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রদানকৃত ফ্যামিলি কার্ডের সুবিধা কি এবং এটি কিভাবে কাজ করে তার সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। সাধারণত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এই কর্মসূচি টি চালু করা হয়েছে। ইতিমধ্যে এদেশের কয়েকটি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণও হয়েছে।

সরকারের নতুন উদ্যোগ বা ফ্যামিলি কার্ড কি

বর্তমান সরকারের অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো ফ্যামিলি কার্ড যা কিনা এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে এর সম্পর্কিত একটি কমিটি গঠন করা হয়েছে যার মাধ্যমে বেশ কিছু সংখ্যক পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগ করছে। এই ফ্যামিলি কার্ড হচ্ছে এমন একটি আইডেন্টিটি যেটি প্রদর্শনের মাধ্যমে একটি পরিবার বা ব্যক্তি প্রতিমাসে আর্থিক সহযোগিতা গ্রহণ করবেন সরকারের পক্ষ থেকে। আর্থিকভাবে স্বচ্ছল পরিবার, সরকারি কর্মজীবী, পেনশনভোগী ব্যক্তিরা এই কার্ডের আওতাভুক্ত হবে না।

ফ্যামিলি কার্ডের সুবিধা আর কি কি

• বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার তুলনায় এই কার্ডের মাধ্যমে পথিক পরিমাণে আর্থিক সহায়তা পাওয়া যায়।
• নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরাসরি গৃহকর্তী বা পরিবারের নারী সদস্যদের কাছে আর্থিক সহায়তা পৌঁছায়ে বিধায় আর্থিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
• বেকার কিংবা সমাজের দরিদ্র পরিবারগুলো এই সহযোগিতার মাধ্যমে তাদের দৈনন্দিন এবং মৌলিক চাহিদাগুলো সহজেই পূরণ করতে পারবে।

ফ্যামিলি কার্ড কিভাবে পাব

যেহেতু এখনো সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হয়নি তবুও ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য ব্যক্তিরা এর জন্য আবেদন করতে পারবেন। আপাতত স্থানীয় প্রশাসন যেমন উপজেলা নির্বাহী অফিস কিংবা জনপ্রতিনিধির মাধ্যমে অভাবগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। তাই কেউ যদি এই কার্ড নিতে আগ্রহী হয় তাহলে তাকে অবশ্যই উপজেলা ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে যেন প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে হবে।

তারা একটি ফরম দেবে সেটি পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ফরম জমা দিতে হবে। তবে ভবিষ্যতে সরকার ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল চালু পরিকল্পনা করছে তখন ঘরে বসেই কিংবা স্মার্টফোনের মাধ্যমে এই ফ্যামিলির কার্ড পাওয়ার জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ প্রশাসন সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ফ্যামিলি কার্ডের সুবিধা অনেক। এর মাধ্যমে বেকার, কাজ করতে অক্ষম, গৃহকত্রী, বয়স্ক নারী সবাই তাদের মৌলের চাহিদা পূরণ করার জন্য প্রতি নির্দিষ্ট সময় পর পর নির্ধারিত ভাতা পাবেন। খেটে খাওয়া মানুষদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে।

Leave a Comment