ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজনেস করতে চাইলে যে সকল বিষয় জানা জরুরী

Hasan Ahamad
  • আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

বর্তমানে তরুণের মধ্যে ব্যবসায় করার আগ্রহ অনেক বেশি দেখা যাচ্ছে। তাইতো যারা নতুন ব্যবসায় শুরু করতে চাচ্ছেন তারা বিজনেসে লস এর খাত গুলি সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। নইলে কষ্টের টাকা এবং পরিশ্রমে গড়া ব্যবসা যেকোনো মুহূর্তেই লোকশানে পড়ে যেতে পারে।

আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় সাধারণত বাস্তবমুখী বা মানি ম্যানেজমেন্ট ততটা শেখানো হয় না। তাই বেশিরভাগ তরুণ উদ্যোক্তাদেরকে নিজের অভিজ্ঞতা এবং ভুল থেকে শিখে ধীরে ধীরে উন্নতি করতে হয়। তবে খুশির সংবাদ হচ্ছে বর্তমানে অনেক ব্যবসায়ী কিংবা উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরনের কোর্স কিংবা উপদেশ মূলক ভিডিও প্রকাশ করছেন। যা নতুনদের জন্য দারুন সহায়ক।

ব্যবসায় লস হওয়ার খাত গুলি

আজকে এমন কয়েকটি ফ্যাক্টর আলোচনা করবো যেটা কিনা যে কোন বিজনেস শুরু করার আগেই জানার প্রয়োজন।

আইন বিরোধী চুক্তি বা বিজনেস

যেকোনো প্ল্যাটফর্ম শুরু করার আগে সেটি সম্পর্কে সুনির্দিষ্ট নিয়মকানু সম্পর্কে স্টাডি করতে হবে। আবার অন্য কারো সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে সেটি বৈধ, অবৈধ, জাল বা বেআইনি কিনা তা জানতে হবে। এর জন্য আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে। যদি সকল কাগজপত্র বৈধ থাকে তবেই ব্যবসায় ইনভেস্ট করুন।

ঋণ নিয়ে বিজনেস

যদিও একটি সফল বিজনেস গড়ে তোলার ক্ষেত্রে লোন অবশ্যই প্রয়োজন তবে সম্পূর্ণ বিজনেসে ভিত্তি করে করা ঠিক নয়। এতে করে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং লাভের পরিবর্তে লসে বেশি হয়। তাই লোন যদি নিতেই হয় সেটি বিজনেস চালু হওয়ার পর নেই।

সঠিক ইনভেস্টমেন্ট

এমন বিজনেস যেটি এখন পর্যন্ত কোন ইনকাম জেনারেট করেননি সেখানে ইনভেস্ট করা বিপদজনক। বর্তমানে অনেক প্রতারকরা জাল সেলস রিপোর্ট দেখিয়ে ইনভেস্টমেন্ট নেওয়ার চেষ্টা করে। তাই ব্যবসায় লস খেতে না চাইলে ভালোভাবে যাচাই-বাছাই করুন।

প্রোডাক্ট বা ক্রেতা নির্ভরতা

বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে সাধারণত অল্প সংখ্যক ক্রেতা থাকে। এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে কিছু সংখ্যক ক্রেতা হারালেই পুরো ব্যবসা লসের মুখে পড়ে। তাই প্রথম দিকে একাধিক প্রোডাক্ট এবং ক্লায়েন্ট আছে এরকম বিজনেস শুরু করুন।

বাজার বিশ্লেষণ

বিজনেসে লস হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে আমরা বাজার বিশ্লেষণ না করে শুধুমাত্র আইডিয়ার উপরে ইনভেস্ট করি। পণ্যের স্থায়িত্ব, চাহিদা এবং প্রতিযোগিতা বিশ্লেষণ না করে টাকা ইনভেস্ট করলে লস হওয়ার সময়ের ব্যাপার মাত্র।

টাকার হিসাব নিকাশ

যদি লাভ হতে থাকে তাহলে সেটা কোন খাতে খরচ হচ্ছে এবং বিজনেসরা কোন গরমিল করছে কিনা তা যাচাই করুন। সকল ধরনের চুক্তি লিখিত থাকা জরুরী।

প্রযুক্তির ব্যবহার

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিজিটাল মার্কেটিং, অটোমেশন, ট্রেন্ডিং ইত্যাদি ফিচার যুক্ত করার মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নেওয়া যায়। অনেকে এই খাতগুলো অবহেলায় করে এবং ভবিষ্যতে লসের সম্মুখীন হয়।

অতিরিক্ত ষ্টক করা

ভবিষ্যতে অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত স্টক করলে ব্যবসায় লস হতে পারে। তাই চাহিদা বুঝে সীমিত পরিমাণে স্টক করুন।

রিপিট কাস্টমার

একজন কাস্টমারকে অবশ্যই সম্মান জানানো উচিত। সেই সাথে ক্রেতাকে বোকা বানিয়ে অধিক লাভ করলে ব্যবসায় লাল বাতি জ্বলার সম্ভাবনাই বেশি। তাই প্রতিটি ক্রেতার সাথে ভালো ব্যবহার করুন, খোঁজখবর রাখুন এবং দীর্ঘদিন বিজনেস চালিয়ে যান।

উপরের বিজনেস লস কাঠামো ঠিকভাবে এড়িয়ে চললে অবশ্যই ব্যবসা হবে এবং লং টাইমে প্রফিট হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজনেস করতে চাইলে যে সকল বিষয় জানা জরুরী

আপডেট সময় : ০১:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬