ইংরেজিতে কথা বলা শেখার সহজ উপায়

- আপডেট সময় : ০৮:৪৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইংরেজিতে কথা বলা শেখা খুবই জরুরী। লিখা কিংবা দেখে বোঝার চাইতে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা বেশ মজার পাঠ। যদি সঠিক নিয়মে এবং পদ্ধতিতে এগিয়ে যান তাহল এই আন্তর্জাতিক ভাষাটি রপ্ত করতে খুব বেশি সময় লাগবে না। আর এতে করে একদিকে যেমন ক্যারিয়ার এগিয়ে যাবে অপরদিকে বাইরে উচ্চ শিক্ষা সহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে।
সোজা কোথায় স্পোকেন ইংলিশ দক্ষতা বাড়ার মাধ্যমে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
ইংরেজিতে কথা বলা শেখার সহজ উপায়
যদি কোন ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট ছাড়াই শুধুমাত্র ঘরে বসে বা নিজে নিজে এই নিচের কৌশলগুলো অবলম্বন করেন তাহলে কিছুদিনের মধ্যেই একজন নেটিভ নাগরিকের মত ইংরেজি বলতে পারবেন।
১. ইংরেজির ফাউন্ডেশন গড়ুন
যেকোনো ভাষায় দক্ষ হওয়ার প্রধান শর্ত হলো সেই ভাষার বেশি বেশি শব্দার্থ এবং গ্রামার সম্পর্কে জানা। তাই প্রতিদিনই কোন না কোন গ্রামার এবং ভোকাবুলারি মুখস্ত করুন।
একইভাবে বাক্য কিভাবে গঠন করতে হয় এবং টেন্সসহ অন্যান্য বিষয় নিয়মিত প্র্যাকটিস করুন।
২. কথা বলুন
কেউ যদি মনে করে আমি সাঁতার না শিখে পানিতে নামবো না তাহলে তার আর কোনদিনও সাঁতার শেখা হবে না। তাই স্পোকেন ইংলিশে দক্ষতা বাড়ানোর জন্য অবশ্যই ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে।
পরিবার, আত্মীয়-স্বজন, অফিসের কলিগ বন্ধুবান্ধবের সাথে কথা বলার সময় ইংরেজি শব্দের ব্যবহার বাড়িয়ে দিন। প্রথমদিকে কিছুটা ভুল হতে পারে তবে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে।
প্রতিনিয়তই এভাবে প্র্যাকটিস করলে দেখবেন ইংরেজিতে কথা বলা শেখার সহজ হয়ে গিয়েছে। আবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন।
৩. উচ্চারণ ঠিক করুন
কথা বলার অভ্যাস হয়ে গেলে এবার উচ্চারণের দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি শব্দের উচ্চারণ ইন্টারনেট হতে জেনে জেনে প্র্যাকটিস করলে ভালো হয়।
৪. চিন্তা করা
আমরা মনে মনে যেটা চিন্তা করি সেটা সাধারণত নিজের মাতৃভাষায় করে থাকি। এবার প্রতিনিয়ত এই চিন্তা গুলি ইংরেজিতে করুন। প্রথম দিকে বেশ কষ্টকর হবে এবং বিরক্ত বোধ হতে পারে। তবে যত তাড়াতাড়ি এই অভ্যাসটিতে অভ্যস্ত হয়ে যাবেন তত সহজে ইংরেজি শিখতে পারবেন।
৫. রিডিং পড়া
ইংরেজিতে উচ্চস্বরে পড়া প্র্যাকটিস করার জন্য নোভেল, ইংরেজি পত্রিকা কিনতে পারেন। এতে করে আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলার সময় জনতা কেটে যাবে।
৬. অনলাইনে প্র্যাকটিস
বর্তমান স্মার্টফোন এবং ইন্টারনেটের যুগে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম রয়েছে। এ সকল জায়গায় নিজের ইচ্ছামত বা কোন সময় ইংরেজিতে কথা বলা শেখা চর্চা করার জন্য পার্টনার পাওয়া যায়।
৭. মুভি দেখা
বাংলাদেশের অনেক মানুষই হিন্দি সিরিয়াল কিংবা হিন্দি মুভি দেখে হিন্দি ভাষা রপ্ত করে ফেলেছে। ঠিক তেমনিভাবে অনেক মানুষই আছে যারা কিনা শুধুমাত্র মুভি দেখেই ইংরেজিতে দক্ষ হয়ে গিয়েছে। তাই ইংরেজি মুভি টিউটোরিয়াল বা জামা সিরিজ দেখে উচ্চারণ এবং কথা বলার ধরন আয়ত্ত করা যায়।
৮. বিভিন্ন ধরনের পাবলিক ইভেন্ট
বর্তমানে পাবলিক ইভেন্টে যারা এসে থাকে তারা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারে। মাঝে মাঝে এ সকল ইভেন্টে যোগদান করুন এবং তাদের কথা বলার ধরন অনুসরণ করুন।
৯. নিজের কথা নিজেই রেকর্ড করা
আয়নার সামনে দাঁড়িয়ে বা নিজের কথা অডিও রেকর্ড করে পরবর্তীতে সেটি শুনলে ভুলগুলো সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। এত করে স্পিকিং আরো দ্রুত উন্নত হবে।
১০. অন্যের সহায়তা
শুধুমাত্র উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করলে যে কেউ ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে পারে। তারপরেও যদি কোন ভাবে কাজ না হয় তাহলে একজন ম্যান্টর বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারেন।
স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলা শেখা আসলে খুব বেশি কঠিন কাজ নয়। কোন ধরনের বাড়তে সময় না দিয়ে শুধুমাত্র অত দিন দিন জীবনে কিছুটা প্র্যাকটিস করলে মাত্র কয়েক মাসেই পুরোপুরি ভাবে ভাষাটি রপ্ত করা যায়। তাই আপনার যদি ইচ্ছে থাকে তাহলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দিন।

















