বিকাশ থেকে বাকিতে রিচার্জ করবেন কিভাবে | বিকাশ লোন

Published on: March 29, 2026 4:40 PM

অনেক সময় মোবাইলে টাকা না থাকলে ইমারজেন্সি লোন নিয়ে থাকি। এবার বিকাশ থেকে বাকিতে রিচার্জ করার সুবিধা যুক্ত হলো। এর মাধ্যমে মূলত একজন গ্রাহক একাউন্টে টাকা না থাকার পরেও সর্বোচ্চ ১০০০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ সুবিধা পাবেন। এমনকি এ লেটার এই সার্ভিসটির মাধ্যমে গ্রাহক নিজে অথবা অন্য কোন প্রয়োজনের মোবাইল নাম্বারেও রিচার্জ করে দিতে পারবেন।

বিকাশ থেকে বাকিতে মোবাইল রিচার্জ

এই পদ্ধতিটিকে মূলত পে-লেটার বলা হয়। বিকাশ এর মাধ্যমে জানা যায় যে পে-লেটার সেবা পাওয়ার জন্য গ্রাহকদেরকে অবশ্যই বিবেচিত হতে হবে। বিকাশ লোন নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র উপযুক্ত গ্রাহকদেরই প্রদান করা হয়। অর্থাৎ যে কোন গ্রাহকে চাইলেই বিকাশ লোন সুবিধা নিতে পারে না।

ঠিক তেমনিভাবে সিটি ব্যাংক ও বিকাশ যৌথ উদ্যোগে পে-লেটার সিস্টেমের মাধ্যমে বাকিতে মোবাইল রিচার্জ করার জন্য অবশ্যই গ্রাহককে সেই যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। মোবাইল রিচার্জ করার পর একজন গ্রাহক চাইলে পরবর্তী ৭ দিনের মধ্যে কোন ধরনের সুদ বা ইন্টারেস্ট ছাড়াই এই টাকা ফেরত দিতে পারবেন।

বিকাশ থেকে বাকিতে কত টাকা রিচার্জ করা যায়

একজন গ্রাহক ১০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে মূল টাকার সাথে প্রসেসিং ফি যুক্ত হবে। শুধুমাত্র মোবাইল রিচার্জের নয় বরং গ্রাহক চাইলে ইন্টারনেট, মিনিট, বান্ডেল কিংবা টকটাইম বা অন্য যেকোনো কোন প্যাকেজ কিনতে পারবেন। প্রিপেইড এবং পোস্টপেইড ২ ধরনের গ্রাহকরাই এই সুবিধার আওতাভুক্ত হবেন।

নির্ধারিত ১০০০ টাকা পে-লেটার সেবার মাধ্যমে একেবারে বা কয়েক ধাপেও নেয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ গ্রাহকের বিকাশ হিসাবে পে-লেটের যত টাকা আছে সেই প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন।

বিকাশ থেকে বাকিতে মোবাইলে চার্জ

বাকিতে রিচার্জ সেবা পাওয়ার জন্য গ্রাহককে বিকাশের অ্যাপ এ প্রবেশ করতে হবে। তারপর মোবাইল রিচার্জ অপশনে গিয়ে টাকার পরিমাণ এবং ফোন নম্বর দিতে হবে। তারপর পে-লেটার অপশনটি নির্বাচন করেই এই সেবাটি গ্রহণ করা যাবে।

বিকাশ লোন ও অন্যান্য অসুবিধা

সময় অসময়ে হাতে টাকা না থাকলেও মোবাইলে টাকা দরকার হয়। কোন গুরুত্বপূর্ণ কথা বলা কিংবা ইন্টারনেটের জন্য রাস্তাঘাটে কিংবা আশেপাশে বাজার ঘাট নেই এমন এলাকায় আমরা বেশ অসুবিধায় পড়ে যায়। তখন এই বিকাশ পে-লেটার অ্যাপটির মাধ্যমে আমরা বাকিতে মোবাইল রিচার্জ করে প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবো। আর যেহেতু ৭ দিনের মধ্যে পরিশোধ করলে বাড়তি কোন ইন্টারেস্ট যুক্ত হয় না তাই এটি বেশ ভালো একটি সুবিধা। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিষদে ব্যর্থ হলে ইন্টারেস্ট বা সুদ প্রযোজ্য হতে পারে।

Ishrat Jahan

Ishrat Jahan is a writer at DailyBanglaTech who covers education and technology news. With over 6 years of experience, she writes about exam updates, admit cards, and digital trends using verified information from official sources and trusted institutions.

Leave a Comment