ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে ও খুটিনাটি

Hasan Ahamad
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

এবছরের আলোচিত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ চাকুরী প্রত্যাশী। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই সার্কুলারটি প্রকাশ করা হবে। এবারের এনটিআরসিএ পরীক্ষা নিয়ে বেশ আলোচনা হচ্ছে কারণ পরীক্ষা পদ্ধতিতে আসছে বেশ পরিবর্তন। আপনিও যদি শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পড়ালেখা এবং চেষ্টা চালিয়ে থাকেন তাহলে আজকের এই লেখাটি গুরুত্বপূর্ণ।

১৯তম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

এবারের নিবন্ধনে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই অনার্স বা সমমান পাস হতে হবে। বিগত সালের পরীক্ষায় সাধারণত ১০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা শেষে রিটেন পরীক্ষার অংশগ্রহণ করতে হত।

পরবর্তীতে যে সকল পরীক্ষার্থী রিটেনে উত্তীর্ণ হয় তারাই ভাইবা বা চূড়ান্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পায়।

তবে এবারে নিয়োগ পদ্ধতিতে এই নিয়মটি পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর সূত্রে জানা গিয়েছে যে এবারের নিয়োগ পরীক্ষা হবে মোট ২০০ নম্বরে। ২০০ মার্কের এমসিকিউ পদ্ধতিতে ১০০ মার্ক হবে জেনারেল অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং বাকি ১০০ মার্ক হবে সাবজেক্টিভ। এখানে সাবজেক্টিভ বলতে যে যেই বিষয়ে অনার্স পরীক্ষায় পাস করেছে অথবা যে বিষয় শিক্ষক হতে চান সে বিষয়ের পরীক্ষা।

অর্থাৎ কেউ যদি রসায়ন বিভাগের শিক্ষক হতে চায় তাহলে তাকে ১০০ মার্কের জেনারেল পরীক্ষায় অংশগ্রহণ করার পাশাপাশি আরো ১০০ মার্কের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে মাদ্রাসা বিভাগের পরীক্ষার্থীদের জন্য ১৪০ নম্বরের সাবজেক্ট এবং ৬০ নম্বরের জেনারেল পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এ ছিল ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।

শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৬ কবে প্রকাশিত হতে পারে (19th ntrca circular)

মার্চ মাস ইতিমধ্য হওয়ার শেষ হয়েছে। অনেকেই আশা করছেন যে আগামী মাসের মধ্যেও 19th ntrca circular পরীক্ষার বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এবং আবেদনের সময়সীমা পার হবার ২ থেকে ৩ মাসের মধ্যেই প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে বলে অনেকে ধারণা করছেন। তবে এ সংক্রান্ত যখনই কোন তথ্য সামনে আসবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে।

আবেদন সংক্রান্ত ও তথ্যাবলী

বরাবরের মত এবারও যথাযথ কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন করা যাবে। তবে আবেদন করার সময় অবশ্যই ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে টাকা সাবমিট করার পূর্বে অবশ্যই তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নিন।

বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষক নিবন্ধন সনদ অর্জনের মাধ্যমে কোন স্কুলে যোগদান করা বেশ প্রতিযোগিতামূলক এবং বড় একটি চ্যালেঞ্জ। তাই অপেক্ষা না করে এখন থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমই আপনাকে ১৯তম শিক্ষক নিবন্ধনের সফল হতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে হবে ও খুটিনাটি

আপডেট সময় : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬