একা ভ্রমণে যাওয়ার আগে করণীয়

Published on: March 23, 2026

পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যেতে সবারই ভালো লাগে। তবে কাজ কিংবা পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় একা ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। কেউ কেউ একান্ত কিছু সময় কাটানো অথবা রিফ্রেশমেন্টের জন্য একা ঘুরতে অভ্যস্ত।

তবে পরিস্থিতি যাই হোক না কেন দূরে কোথাও যেতে চাইলে অবশ্যই আগামী কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এটি একদিকে যেমন নিজের নিরাপত্তা নিশ্চিত করে অপরদিকে ভ্রমণটাকে অনেক বেশি আনন্দদায়ক করে।

একা ভ্রমণের জন্য প্রয়োজনীয় টিপস

যা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা অবশ্যই সাহসী এবং আত্মবিশ্বাসী। তা না হলে একান্তই একা কোথাও যাওয়ার মত মানসিকতা সবার থাকে না। তো চলুন জেনে নেই এমন কিছু প্রয়োজনীয় তথ্য এবং টিপস যা কিনা সবার জানা জরুরী।

গন্তব্য স্থল নির্বাচন
যদি সেটা ঘুরতে যাওয়ার জন্য হয় তাহলে অবশ্যই আগে থেকেই গন্তব্যস্থল নির্বাচন করা প্রয়োজন। আর যদি কোন কাজের প্রয়োজনে হয় তাহলে সেটি তো ভিন্ন ব্যাপার। ট্রাভেলিং এবং বিনোদনের জন্য অবশ্যই পর্যটন বান্ধব এলাকা নির্বাচন করা উচিত।

বাজেট নির্ধারণ
সাধারণত কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজেট। বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে যেকোনো ধরনের যাতায়াত এবং ভালো হোটেলে থাকা নিয়ে বাড়তি কোন চিন্তা থাকে না। আর বাজেট যেদি কম হয় সে ক্ষেত্রে বাস কিংবা ট্রেন এর মত কোন পরিবহন ব্যবহার করলে অর্থ বেঁচে যায়। যেটি অন্য কোন খাতে খরচ করা যায়।

আগে থেকে তথ্য সংগ্রহ করা
যে স্থানে ভ্রমণ করবেন সেখানকার আবহাওয়া রাস্তাঘাটের পরিবেশ গণপরিবহন ইত্যাদি সম্পর্কে আগে থেকেই ইউটিউবে অথবা google থেকে জেনে নিন। এমনকি থাকা খাওয়ার খরচ কেমন তাও জেনে রাখা ভালো।

রিসোর্ট সুবিধা
যদি সেটি দেশের বাইরে হয় তাহলে অবশ্যই ভালো কোন রিসোর্টে উঠা বুদ্ধিমানের কাজ। কারণ একা ভ্রমণের ক্ষেত্রে যেহেতু সবেই নিজেই সামলাতে হয় তাই রিসোর্টে গেলে একসাথে সব সুবিধা পাওয়া যায়। থাকা, খাওয়া এবং কে ক্ষেত্র বিশেষ পরিবহন সুবিধা ও রিসোর্ট দিয়ে থাকে।

টাকা পয়সা নিরাপদে রাখা
সব টাকা কিংবা কার্ড একসাথে না রেখে একেক জায়গায় ভাগ করে রাখুন। অচেনা জায়গায় কোন জিনিস হারিয়ে যাওয়া অথবা চুরি হওয়া খুবই সাধারণ ঘটনা। তাই সতর্কতা অবলম্বন করলে এধরনের সামনে থেকে রেহাই পাওয়া যায়।

যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকুন
প্রয়োজনীয় মেডিসিন, পাওয়ার ব্যাংক, ট্রাকিং ডিভাইস, অতিরিক্ত কিছু টাকা আলাদা করে রাখা উচিত। এমনকি আগে থেকেই আশেপাশের সব লোকেশন গুগল ম্যাপে চিহ্নিত করে রাখুন।

যেকোনো ভ্রমণ আনন্দদায়ক করার জন্য সেটির প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। কতদিনের জন্য যাচ্ছেন সেই অনুযায়ী বাজেট এবং ঘুরতে যাওয়ার স্থানগুলোই নির্ধারণ করার সবকিছু নিয়ে পরিকল্পনা করতে হবে। এমনকি কবে আসবেন এবং কিভাবে আসবেন তাও যাওয়ার আগেই প্ল্যান করে রাখা উচিত। তাছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলে তাদের প্যাকেজ একা ভ্রমণের জন্য সুবিধা জনক হতে পারে।

Leave a Comment