ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা অর্জন করার উপায়

Hasan Ahamad
  • আপডেট সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

সফল হওয়ার জন্য জীবনের লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরী। যদিও আমাদের সবার জীবনেই একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে তবুও সেটি নিয়ে আবারো চিন্তা করার প্রয়োজন যাতে করে ভুল পথে না এগোই। কারণ কোন কিছু সহজে অর্জন করা যায় না। শুধুমাত্র মোটিভেশন এবং আবেগ দিয়ে সফলতা অর্জন করা একপ্রকার অসম্ভব। তাই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কি কি পদক্ষেপ বা পরিকল্পনা রাখা প্রয়োজন চলুন তা জানি।

জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা অর্জন করার জন্য পদক্ষেপ

প্রথমত শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে কিংবা কারো কথায় মোটিভেট হয়ে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা যাবে না। এতে করে আমরাই কিছুদিন পর হাল ছেড়ে দেই এবং শুধু শুধু সময় নষ্ট হয়। তাই নিজের পোটেনশিয়াল বা সামর্থ্যের উপর চিন্তা করে ততটুকুই লক্ষ্য নির্ধারণ করুন যা আপনার দ্বারা অর্জন করা সম্ভব।

পাশাপাশি এই চিন্তা করুন সেটি অর্জন করতে ঠিক কত সময় লাগবে। কারণ কেউ দ্রুত আগাতে চায় আবার কেউ আগামী ১০ থেকে ২০ বছর পরে কোন পজিশনে যেতে চায় তার জন্য পরিকল্পনা করে। লক্ষ্য দীর্ঘমেয়াদী হওয়া মন্দ কিছু নয়।

ভালোলাগার বিষয়গুলোকে চিহ্নিত করুন

কেউ ডাক্তার হতে পছন্দ করে আবার কেউ ইঞ্জিনিয়ার। পরিবার কিংবা আশেপাশের সমাজের মানুষের কথার চাপে নিজের ভালো লাগাকে বিসর্জন দেওয়া উচিত নয়। তাই নিজের ভালো লাগে এমন কাজগুলোকে আলাদা করুন।

পেশা সম্পর্কে জানা

যে বিষয়গুলোর প্রতি আপনার দুর্বলতা রয়েছে সেগুলো সম্পর্কে এখন থেকে জানা শুরু করুন। যেহেতু জীবন একটাই তাই লক্ষ্য নির্ধারণের জন্য কিছুটা সময় তো ব্যয় করতেই হবে। আপনার লক্ষ্য অর্জনের জন্য যদি প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয় তাহলে সেই ধাপগুলো সম্পর্কেও ধারণা নিন।

সিনিয়রদের অনুসরণ করা

আপনার পছন্দের লক্ষ্যে পৌঁছেছে ইতিমধ্য এমন মানুষদের সম্পর্কে জানুন। তারা তাদের জীবন কিভাবে অতিবাহিত করেছে এবং তাদের প্রাপ্তি কি কি তা ভালোভাবে বুঝলে লক্ষ্য নির্ধারণ করা সহজ হবে। প্রয়োজনে তাদের সাথে দেখা করে মতামত নেই।

বিশ্লেষণ এবং পরিকল্পনা

একবার সিদ্ধান্ত হয়ে গেলে সেই লক্ষ্য অর্জনের জন্য সমস্ত পরিকল্পনা করে ফেলুন। তারপর এনালাইসিস করুন সেটি আপনার দ্বারা সম্ভব হবে কিনা। যদি সে ক্ষেত্রে কোন বাধা থাকে তাহলে সেটি পার হওয়ার জন্য কি কি দুর্বলতা কাটিয়ে উঠতে হবে তারও পরিকল্পনা করে রাখতে হবে।

জীবনের লক্ষ্য নির্ধারণের ভুল

অনেক সময় আবেগকে প্রাধান্য দেওয়ায় সবচাইতে বেশি বড় জটিলতা তৈরি করে আমাদের জীবনে। কেউ যদি মনে করে আমি একদিন বড় ব্যবসায়ী হবো কিন্তু বিজনেস করার মত ধৈর্য এবং পরিশ্রম কোন দেশে করতে পারবে না তাহলে সেটি একটি ভুল লক্ষ্য নির্ধারিত হবে। একইভাবে কঠিন এই রাস্তায় বিভিন্ন জরুল পরিস্থিতি মাননীয় চলতে হবে যার কারণে হতাশ হওয়া যাবে না।

লক্ষ্য অর্জনের উপায়

জীবনের লক্ষ্য অর্জনের একটাই মূল মন্ত্র হচ্ছে কঠোর পরিশ্রম করা। সেই সাথে আরো একটি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার এবং সুশৃঙ্খল। সপ্তাহে দুই দিন অনেক বেশি কাজ করলেন এবং বাকি পাঁচ দিন বসে থাকে তাহলে কখনোই জীবনের সফল হওয়া সম্ভব নয়। দিন যেমনই হোক আশেপাশের পরিবেশ যেমনি থাকুক আপনাকে নিয়মিত পরিশ্রম করে যেতেই হবে। বিশ্রাম নিবেন তখনই যখন কিনা নিজেকে সফল মনে হবে।

আশা করি জীবনের লক্ষ্য নির্ধারণ করার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আমি চাই আমরা সবাই যেন যার যার স্বপ্ন পূরণ করতে পারি। সবার জন্য শুভকামনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবনের লক্ষ্য নির্ধারণ ও তা অর্জন করার উপায়

আপডেট সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬