চ্যাটজিপিটি দিয়ে কিভাবে টাকা আয় করা যায়

- আপডেট সময় : ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
তথ্য প্রযুক্তির উন্নতির ফলস্বরূপ চাকরির সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। সৃষ্টি হয়েছে নতুন নতুন পেশা। চ্যাটজিপিটি দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় এই প্রশ্নটি নতুন নয়। যদিও অনেকেই অনেকভাবে এআই টুলস ব্যবহার করে অর্থ উপার্জন করে তবে আমি আজকে একটি কৌশল নিয়েই আলোচনা করব। যাতে করে পুরো বিষয়টি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।
চ্যাটজিপিটি দিয়ে টাকা ইনকাম করার কৌশল
যদিও বর্তমান সময়ের অন্যতম এই জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটি অনেক কাজই করে দিতে পারে তবে আমি তুলনামূলক সহজ কাজ ব্লগিং নিয়ে আলোচনা করবো। কিভাবে অল্প পরিশ্রম করে এবং নিজের বুদ্ধিমত্তা সাথে এআই টুলস ব্যবহার করে অর্থ উপার্জন করেন তরুণরা চলুন জেনে নেই।
প্রথম ধাপ
শুরুতে একটি নাম নির্বাচন এবং ডোমেইন ক্রয় করতে হবে। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের এড্রেস। কি টপিক্স নিয়ে ব্লগিং করবেন সেটার সাথে মিলিয়ে রেখে ডোমেইন ক্রয় করলে সবচাইতে ভালো হয়।
যেমন আপনি যদি ভ্রমণ বিষয়ক ব্লগ ওয়েবসাইট চালাতে চান তাহলে ট্রাভেল ভ্রমণ ইত্যাদি শব্দযুক্ত ডোমেইন সবচাইতে বেশি ভালো হয়। ডেমন: travelbd dot comই ডোমেন কেনার পর এদের সাথে হোস্টিং যুক্ত করুন এবং সেই সাথে ওয়েবসাইটের নামে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন facebook, instagram ইত্যাদি অ্যাকাউন্ট করুন। বাংলাদেশের প্ল্যাটফর্ম হতে একটি ডোমেন কিনতে ১ হাজার থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
দ্বিতীয় ধাপ
এভাবে আপনাকে ওয়েবসাইটের ডোমেইনটব ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত করতে হবে। বিভিন্ন সুন্দর সুন্দর থিম দিয়ে ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম আপনি সম্পূর্ণ ফ্রি ব্যবহার করতে পারবেন। সেই সাথে হোস্টিং এর দরকার হবে। প্রতিমাসে ১০০ থেকে ২০০ টাকা ফি দিয়ে হোস্টিং ব্যবহার করতে পারবেন।
তৃতীয় ধাপ
চ্যাটজিপিটি দিয়ে টাকা ইনকাম করার তৃতীয় ধাপে যেটির প্রয়োজন তাহলে ওয়েবসাইটটিকে সুন্দর করে সাজানো। ইউটিউবে কয়েকটি ভিডিও দেখেই নিজে নিজে এই কাজ করা যায়। আর যদি নিজে করতে অসুবিধা হয় তাহলে যেকোনো একজন এক্সপার্টকে হায়ার করে অল্প কিছু টাকার বিনিময়ে সাইট সাজিয়ে নিতে পারেন।
আর চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা: Facebook
চতুর্থ ধাপ
এবার হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে টাকা ইনকাম করার আসল ধাপ। এর জন্য চ্যাটজিপিটিতে প্রবেশ করে তাকে বলুন ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জনপ্রিয় কিওয়ার্ডগুলো দিতে। ধরুন আপনাকে সে একটি কিওয়ার্ড দিল “একা একা ভ্রমণ করার একটি” অথবা ঢাকার আশেপাশে কম বাজেটে ঘোরার জায়গা।
তারপর আপনি তাকে বলবেন এই কিওয়ারটির উপরে আমাকে ৭০০ অথবা ১০০০ ওয়ার্ডের একটি আর্টিকেল লিখে দাও।
সে যখন আর্টিকেল লিখে দেবে তখন সেটি কপি করে নিজের মতো করে সামান্য সংস্কার করুন। যাতে করে মনে হয় এটি আপনার লেখা। তারপর তাকে বলুন এই কনটেন্টের সাথে রিলেটেড একটি থাম্বনেইল বা ছবি বানিয়ে দাও ওয়ার্ডপ্রেসের জন্য।
পঞ্চম ধাপ
এবার সেই কনটেন্টটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পাবলিশ করুন। এই রিলেটেড কিছু লেখা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে দিলে সব চাইতে বেশি ভালো হয়। এতে করে গ্রাহকরা বা পাঠকরা বুঝতে পারবে যে আপনি প্রফেশনালি ভ্রমণ বিষয়ক ব্লগ লিখেন।
ষষ্ঠ ধাপ
এবার আসি টাকা কিভাবে আসবে সেই বিষয়ে। যখন ব্লগ ওয়েবসাইটে ভিজিটরা আসা শুরু হবে তখন আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে গুগল এডসেন্স এপ্রুভ হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শিত হবে। ঠিক যেভাবে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ঠিক সেভাবেই যত বেশি গ্রাহক আসবে অ্যাকাউন্টে তত বেশি টাকা জমা হতে থাকবে।
এমনকি এই সাইট হতে অ্যাফিলিয়েট বা অন্য কোন প্রতিষ্ঠানের স্পন্সর করেও অর্থ উপার্জন করা যায়। বাংলাদেশের শত শত ব্লগাররা এভাবে টাকা উপার্জন করছে।
আশাকরি চ্যাটজিপিটি দিয়ে টাকা ইনকাম করার উপায় একটি ভালোভাবে বোঝাতে পেরেছি। পৃথিবীতে কোন কাজে সহজ নয়। এর জন্য প্রয়োজন অধ্যবসায়, লেগে থাকা এবং কঠোর পরিশ্রম। সবার জন্য শুভকামনা।















