চেক লেখার নিয়ম ২০২৬ | সঠিক পদ্ধতিতে চেক লিখুন

- আপডেট সময় : ০৯:১৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ব্যাংক একাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য খুবই প্রয়োজনীয় একটি মাধ্যম হচ্ছে চেক বই। তবে চেক বই লেখার নিয়ম না জানার থাকার কারণে অনেকেই ভুল করে থাকেন। নিজের জন্য অর্থ তোলা কিংবা অন্যকে টাকা প্রদানের জন্য আমরা বেশিরভাগ সময়ে চেক বই ব্যবহার করে থাকি।
এটা লেখার সময় ভুল হয়, কনফিউজ হই এবং দ্বিধা কাজ করে বিধায় থেকে কাটাছেঁড়া হয়ে যায়। যেটা করা মোটেই উচিত নয় বরং নিরাপদ ভাবে অর্থ লেনদনের জন্য আমাদেরকে অবশ্যই চেক লেখার নিয়ম সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। যদিও বর্তমানে অনেকেই এখন কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন সম্পাদন করতে পারে তবুও চেকের প্রয়োজনীয়তা একদমই যে কম তা নয়।
চেক বই লেখার নিয়ম ২০২৬
আজকের এই নিয়মগুলি ভালোভাবে জেনে রাখা উচিত। কারণ চেকের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে সামান্য ভুল বেশ বড় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।
প্রথমে তারিখ বা ডেট লিখুন
এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। কখনোই কাউকে তারিখ বিহীন কিংবা ফাঁকা চেক প্রদান করবেন না। অন্য কাউকে অর্থ প্রধান করার ক্ষেত্রেও সুন্দরভাবে তারিখ বা ডেট লিখে দিন। এটি আপনি ইংরেজি কিংবা বাংলা যে কোন ভাষাতে লিখতে পারবেন।
চেক বা অর্থ উত্তোলনকারী
চেকের নাম লিখার একটি অংশ হচ্ছে Pay To… অথবা আরেকটি হচ্ছে Bearer। এই অংশে অর্থ উত্তোলনকারীর নাম লিখবেন যে এই চেকের মাধ্যমে টাকা উত্তোলন করবে। নিজের প্রয়োজনে হলে Self বা নিজ লিখতে পারেন। আর Bearer অংশ লিখলে এর অর্থ হচ্ছে যার নাম লেখা হয়েছে সেকে সে ছাড়াও চেক বহনকারীও অর্থ উত্তোলন করতে পারবে। নির্দিষ্ট অর্থের উপরে উচ্চারণ করতে গেলে অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
টাকা বা অর্থের পরিমাণ লিখুন
কথায় টাকার পরিমাণ লেখার পর যখন অংকে টাকা বসাবেন সেটির শেষে কমা না দিয়ে /- ব্যবহার করুন। এতে করে নতুন কোন সংখ্যা বসানো যাবে না এবং আপনার অর্থও থাকবে নিরাপদ। আর কথায় লেখার সময় শেষে অবশ্যই মাত্র শব্দটি ব্যবহার করবেন।
সিগনেচার
এটিও চেক লেখার নিয়মের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আপনার ব্যাংক একাউন্টে যেই সিগনেচারটি ব্যবহার করার চেকের পাতায় সেই সিগনেচারটি দিতে হবে। যদি স্বাক্ষর না মেলে অথবা অন্য কোন স্বাক্ষর ব্যবহার করেন তাহলে অর্থ উত্তোলন করা যাবে না। আর যদি স্বাক্ষর ভুলে গিয়ে থাকেন তাহলে ব্যাংকে গিয়ে স্বাক্ষর দেখার জন্য অনুরোধ করতে পারেন এবং তারা আপনাকে স্বাক্ষর দেখতে দিবে।
অন্যান্য সতর্কতা
চেক লেখার নিয়ম গুলো জানার পর আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে চেকের লেখা এবং অক্ষরগুলি যেন সুস্পষ্ট হয়। যথা সম্ভব চেষ্টা করবেন সকল ধরনের কাটা ছেঁড়া এবং ভুল এড়িয়ে চলার। অনেক সময় চেকের পেছনে উপরের নিচে বাড়তে স্বাক্ষর দিতে হয় নিরাপত্তার জন্য।
নিজের চেক বইটি বাসায় কিংবা যেখানে রাখেন না কেন অবশ্যই সচেতনতার সাথে রাখবেন। যদি কোন কারণে সেটি হারিয়ে যায় তাহলে তার ক্ষণিকভাবে থানায় জিডি করে ব্যাংকে অবহিত করুন।
















