কাস্টমস সিপাহী পদের কাজ কি

Published on: April 1, 2026
Custom Job Circular 2026

সম্প্রতি প্রকাশিত হওয়ার নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে কাস্টম সিপাহী পদের কাজ কি তা সম্পর্কে চাকরি প্রত্যাশীদের মনে আগ্রহ জন্মাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সিপাহী পদ ১৭ তম গ্রেডের এবং বেতন ৯ হাজার থেকে ২১৮০০ টাকা পর্যন্ত। চলুন এই পদের সম্পর্কে খুঁটিনাটি জানা নেই।

কাস্টম সিপাহী পদের কাজ কি

এসকল পদে যারা যোগদান করবেন তাদের মূল দায়িত্ব হলো দেশের বিমানবন্দর সমুদ্র বন্দর স্থলবন্দর এবং বর্ডার এলাকায় দায়িত্ব পালন করা। যে সকল পণ্য বা চোরাকারবারি শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনা নেওয়া করে অথবা বিভিন্ন ধরনের অবৈধ পণ্য চোলাচল করে তাদেরকে প্রতিরোধ করা এবং ক্ষেত্র বিশেষ যাত্রীদের লাখের তল্লাশি করা। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন দাপ্তরিক কাজ এবং প্রটোকল ডিউটি পালন করতে হয়।

কাস্টম সিপাহী পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মংলা সমুদ্র বন্দরের জন্য। তাই এই সার্কুলার মাধ্যমে যারা যোগদান করবেন তাদেরকে মূলত সমুদ্র বন্দরে ডিউটি করতে হবে এবং অবৈধ বা বিনাশুল্কের পণ্য জব্দ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

তবে পোস্টিং সমুদ্র বন্দর, বিমানবন্দর কিংবা বর্ডার এলাকা যেখানেই হোক না কেন দায়িত্ব এবং কর্তব্য মোটামুটি একই ধরনের।

সিপাহী পদের পরীক্ষার প্রস্তুতি

এখন তো আপনারা জানতে পেরেছেন যে কাস্টমস সিপাহী পদের কাজ কি চলুন এবার জেনে নেই এই পদের পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য। তার আগে বলে নেই অনলাইনে আবেদনের শেষ সময়সীমার আগে সকল প্রকার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। যেহেতু যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যা হয়েছে তাই এসএসসি এর মূল সার্টিফিকেটের সাথে জাতীয় ভোটার আইডি কার্ড সহ নানা ধরনের ডকুমেন্ট জমা দিতে হবে আবেদনের সময়।

আবেদনের ফি জমা দিয়ে কনফার্ম করার পূর্বে অবশ্যই সকল তথ্যগুলো সঠিক আছে কিনা যাচাই করে নিন। যাতে করে কোন ভুলের কারণে ঝামেলা পোহাতে না হয়।

এবার আসে পরীক্ষার সংক্রান্ত বিষয়ে। বিগত নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপর ৭০ নম্বরের পরীক্ষা হয়েছে এবং ৩০ নম্বরের ভাইভা পরীক্ষা হয়েছে। তবে মংলা সমুদ্র বন্দরের কাস্টমস সিপাহী পদের পরীক্ষার মানবন্টন কেমন হবে তা পরবর্তী ঘোষণার মাধ্যমে জানা যাবে।

বাজারে প্রচলিত সব ধরনের চাকরির বই থেকে প্রিপারেশন নেওয়া যাবে। তবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বই পড়লে সবচাইতে ভালো প্রিপারেশন হয়। বেশিরভাগ চাকরির প্রত্যাশীরা এই বইগুলো ফলো করে থাকে। পাশাপাশি লিখিত পরীক্ষায় টাকার জন্য বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে এনালাইসিস করা প্রয়োজন।

আশা করি আপনারা কাস্টমস সিপাহী পদের কাজ কি এবং এ পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের জন্য শুভকামনা।

Leave a Comment