কিস্তিতে টেকনো ফোন কিনুন

Published on: April 2, 2026 9:14 AM

বর্তমান সময়ে সবারই একটি শখ থাকে ভালো মোবাইলে। কিন্তু হাতে সব সময় টাকা থাকে না। তাইতো কিস্তিতে টেকনো ফোন কেনার উপায় আজকে শেয়ার করব। যাতে করে সংকটময় পরিস্থিতিতেও ভালো একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারে। তাছাড়া প্রায় সময়ে সকল মোবাইল কোম্পানি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের কিছু সুবিধা দিয়ে থাকে। আমরা অনেকেই হয়তো সেগুলো জানি না।

কিস্তিতে টেকনো মোবাইল কেনার উপায়

মূলত দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর banglalink এর পক্ষ থেকে নতুন স্মার্টফোন কিস্তিতে কেনার সুযোগের পাশাপাশি রয়েছে ইন্টারনেট এবং টকটাইম ফ্রি। অর্থাৎ মোবাইলের পাশাপাশি বাংলালিংক সিমে পেয়ে যাবেন মিনিট এবং ইন্টারনেট। এমনকি এই মিনিটে এবং ইন্টারনেট ১ বছর পর্যন্ত ব্যবহার করার সুযোগ পাবেন।

অফারের বিস্তারিত

এই অফারের আওতায় টেকনো স্পার্ক ৪০ মডেলটি গ্রাহকরা নিতে পারবেন। বাংলালিংকের পক্ষ থেকে এই অফারটিকে পানির দামে স্মার্টফোন কেনার সুযোগ বলে উল্লেখ করা হয়েছে। তবে কিস্তিতে কেনার সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র যেমন ভোটার আইডি কার্ড, ছবি ইত্যাদি প্রয়োজন হতে পারে।

আর মোবাইল নেয়ার সময় মোবাইলের দামের কিছু অংশ ডাউন পেমেন্ট হিসেবে পরিশোধ করতে হবে। বাকি টাকা গ্রাহক ৩ মাস বা ছয় মাস মেয়াদে পরিশ করতে পারবে।

টেকনো স্পার্ক ৪০ এর প্রধান ফিচার সমূহ

মোবাইলটিতে দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৫২০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারী যা দিয়ে সারাদিন আনায়েসে চলে যাবে।

জেনে নিন কিভাবে মোটরসাইকেলের তেল বাঁচাবেন

১২০ হার্জের বড় ডিসপ্লে দিয়ে facebook, youtube ইত্যাদি বেশ উপভোগ করা যায়। তাছাড়াও রয়েছে ১২৮ জিবি স্টোরেস এবং ৬ জিবি র‍্যাম যা দিয়ে গেমিং এবং মাল্টিটাস্কিং সহ সকল কাজই করা যায়।

ফোনটির বর্তমান বাজার মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা। তবে সময় এবং অফার ভেদে দাম কিছুটা পরিবর্তিত হতে পারে।

যারা কিনা কম খরচে একটি আদর্শ মোবাইল চান তাদের জন্য এই কিস্তিতে টেকনো ফোন কেনার ডিলটি ভালো হতে পারে। কারণ বাজেট করে সবসময় ভালো ফোন কেনার সুযোগ আমাদের অনেকেরই হয় না।

কিস্তিতে টেকনো মোবাইল সম্পর্কিত অন্যান্য তথ্যগুলি

• কিস্তিতে টেকনো ফোন কেনার পর গ্রাহকরা প্রতি মাসে ইন্টারনেট এবং মিনিট বোনাস পাবেন।
• ইন্টারনেট বা মিনিট কেনার জন্য কোন টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ ফ্রি পাবেন।
• অফারটি চালু করার জন্য সেট কেনার পর সিম ইন্সার্ট করতে হবে এবং নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে।
• এই বান্ডেল টি শুধুমাত্র টেকনো মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য যেটি কিনা আপনি কিস্তিতে কিনেছেন।
• একজন গ্রাহক একটি হ্যান্ডসেটের জন্য একবারই এই অফারটি পাবেন।
• অফারটি বাংলালিংক সেন্টার অথবা টেকনো সেন্টার থেকে নেওয়া যাবে।

যারা এক কিস্তিতে টেকনো মোবাইল কিনতে চাচ্ছেন তারা দেরি না করে আজ এই অফারটি গ্রহণ করতে পারেন। তবে ফোন কেনার আগে সেটির ওয়ারেন্টি এবং অন্যান্য সুবিধার সম্পর্কে বিক্রেতার কাছ থেকে ভালোভাবে জেনে নিন।

Ishrat Jahan

Ishrat Jahan is a writer at DailyBanglaTech who covers education and technology news. With over 6 years of experience, she writes about exam updates, admit cards, and digital trends using verified information from official sources and trusted institutions.

Leave a Comment