ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের তেল বাঁচানোর সহজ কৌশল

Hasan Ahamad
  • আপডেট সময় : ০৮:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

সারা দেশ জুড়ে বিভিন্ন পেট্রোল পাম্প গুলোতে লম্বা লাইন দেখেই আমরা বুঝতে পারি যে, বেশ তেলের সংকট চলছে। তাই মোটরসাইকেলের তেল বাঁচানোর জন্য বর্তমান সময়ে সচেতন ভাবে চলা জরুরী। কারণ বৈশ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী কতদিন এর সংকট চলবে তা বলা বেশ মুশকিল।

যদিও ইতিমধ্য সরকারের পক্ষ থেকে বাইক চালকদের জন্য ফুয়েল কার্ডের ব্যবস্থা করা হয়েছে তবুও ব্যক্তিগত সুরক্ষার জন্যই মোটরসাইকেলের তেল সাশ্রয় করার উপায় কৌশল জেনে নেওয়া আপনার জন্য উপকারী। চলুন কথা না বাড়িয়ে এমন কিছু কৌশল জেনে নেই।

মোটরসাইকেলের তেল বাঁচানোর উপায়

একটি বিষয় সম্পর্কে আমরা সবাই জানি যে গাড়ি খুব দ্রুত বা ধীরে না চালিয়ে একটি নির্দিষ্ট করিতে চললে জ্বালানি সাশ্রয় হয়। বাইক চালকদের জন্য এটি সাধারণত ৪০ থেকে ৫০ কিলোমিটার/ঘন্টা ভালো মাইলেজ পাওয়ার জন্য উপযোগী। এমনকি ঘন ঘন ব্রেক করা কিংবা বারবার এক্সিলারেট করা ইঞ্জিনে বেশি জ্বালানি খরচ করার জন্য দায়ী। তাই যথাসম্ভব মসৃন ভাবে গাড়ির গতি বাড়ানোর চেষ্টা করুন।

গিয়ারের সঠিক ব্যবহার

কেউ যদি কম স্পিডে হাই গিয়ার ব্যবহার করে অথবা হাই স্পিডে কম গিয়ার ব্যবহার করে তাহলে ইঞ্জিনে তুলনামূলকভাবে বেশি চাপ পড়ে এবং জ্বালানি বেশি খরচ হয়। তাই গতি এবং জ্ঞানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন এটি তেল বাঁচানোর উপায় গুলোর মধ্যে অন্যতম।

ট্রাফিক সিগনাল

তেল সাশ্রয় করার জন্য আরো একটি টেকনিক হচ্ছে ট্রাফিক সিগনালে যদি ৩০ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ইঞ্জিন বন্ধ করে রাখুন। অনেকেই আছে শুধুমাত্র অলসতার কারণে মিনিটের পর মিনিট গাড়ি থেকে চালু রাখেন।

টায়ারের প্রেশার চেক করা

যদি চাকায় হাওয়া কম থাকে তাহলে ইঞ্জিনের উপর বেশি লোড পড়ে এবং তেলও খরচ হয় বেশি। তাই সপ্তাহে অন্ততপক্ষে একবার করে হলেও টায়ারের প্রেশার যাচাই করুন এবং মোটরসাইকেলের তেল সাশ্রয় করুন।

ক্লাচ এবং চেইন এডজাস্টমেন্ট

যদি চাকার চেইন খুব বেশি ঢিলা হয় অথবা টাইট হয় তাহলে শক্তির অপচয় হয়। তাই নিয়মিত লুব্রিকেট ব্যবহারের মাধ্যমে এটিকে পরিষ্কার রাখতে পারেন এবং অতিরিক্ত ঢিলা বা টাইট থাকলে সেটাকে অ্যাডজাস্ট করে নিন।

ব্রেকের সঠিক ব্যবহার

গাড়ি চালানোর সময় অবশ্যই নিজের নিরাপত্তার দিকে সবার চাইতে বেশি গুরুত্ব দেবে। তাই আশেপাশে নজর রেখে এবং সচেতনতার সহিত বাইক চালান তাহলে ব্রেক ও বারবার চাপতে হবে না এবং স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স করতে পারবেন।

ভালো মানের ফুয়েল ব্যবহার করুন

বাজারে অনেক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভেজাল জ্বালানি বিক্রি করে। তাই বিশ্বস্ত কোন বিক্রেতা অথবা যাচাই করে কিনুন এতে করে ইঞ্জিন ভালো থাকবে এবং মোটরসাইকেলের তেল বাঁচানো যাবে।

নিয়মিত সার্ভিসিং

একটি গাড়ি যদি কেউ নিয়মিত ব্যবহার করে তাহলে এটি নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। গাড়ির কোম্পানির নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর এটিকে সার্ভিসিং করান এবং সেইসাথে এয়ার ফিল্টার পরিষ্কার করুন।

অতিরিক্ত ওজন

বিভিন্ন ধরনের ভারী এই জিনিসপত্র গাড়িতে বহন করলে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই সংকটের এই দিনগুলোতে চেষ্টা করুন অতিরিক্ত ওজন পরিহার করার জন্য।

অন্যান্য পরামর্শ

যেহেত আমরা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি তাই অল্প দূরত্ব যাওয়ার জন্য হাঁটা কিংবা সাইকেল ব্যবহার করুন। এতে করে আপনার মোটরসাইকেলের তেল বাঁচানো যাবে এবং অপরদিকে দেশের সংকট নিরসনেও ভূমিকা পালন করা হবে।

তাছাড়া মোটরসাইকেলের তেল সাশ্রয় করার জন্য অবশ্যই বের হওয়ার আগে যানজট কম এমন রাস্তা বেছে নিন। ভাঙাচোরা রাস্তায় চললে জ্বালানি খরচ বেশি হয় তাই চেষ্টা করুন ভালো রাস্তা ব্যবহার করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোটরসাইকেলের তেল বাঁচানোর সহজ কৌশল

আপডেট সময় : ০৮:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬