কুয়াকাটা যেতে কত টাকা খরচ হয় | ভ্রমণ গাইড

- আপডেট সময় : ০৯:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের খুবই সুপরিচিত পর্যটন এলাকা কুয়াকাটা যেতে কত টাকা খরচ হয় তা আজকে জানবো। যারা কিনা অল্প বাজেটে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে বাংলাদেশের কোন জায়গায় ভ্রমণ করতে চান তাদের জন্য সাগরকন্যা খ্যাত কুয়াকাটা হতে পারে আদর্শ গন্তব্য। তবে কোথাও ঘুরতে গেলে যেহেতু আর্থিক পরিকল্পনার একটি বিষয় থাকে তাই অনেকেই পিছিয়ে যান। চিন্তার কোন কারণ নেই এই লেখাটির মাধ্যমে আমি উক্ত স্থান থেকে ঘুরে আসার সমস্ত খরচ শেয়ার করব।
কুয়াকাটা যাবেন কিভাবে
যারা কিনা ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য বাস কিংবা লঞ্চ দুটোই পর্যাপ্ত রয়েছে। বাসে যেতে চাইলে প্রথমে ঢাকা থেকে সরাসরি কুয়াকাটার বাসে যেতে হবে। ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস স্টেশন থেকে বিভিন্ন পরিবহনের বাস পাওয়া যায় যেগুলো কিনা সরাসরি কুয়াকাটা পৌঁছে।
পরিবহন এজেন্সি ভেদে ভাড়া হতে পারে ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। বাসগুলো সাধারণত সন্ধ্যা ৫ টা থেকে ৬ টার মধ্যে রাজধানী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। সারারাত জার্নির শেষে সকালে ৫ টা অথবা ৬ টায় গিয়ে পৌঁছায়। বাসে সাধারণত সময় কম লাগে এবং ভোগান্তিও কম হয়।
ঢাকা থেকে লঞ্চের কুয়াকাটা যেতে চাইলে
সাধারণত সদরঘাট থেকে পটুয়াখালী কিংবা বরিশাল গামী লঞ্চে করে যাওয়া যায়। এক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে লঞ্চ রওনা দেয়। কেবিন ও ডেকভেদে ভাড়া হতে পারে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। পটুয়াখালী পৌঁছানোর পর সেখান থেকে বাস, মোটরসাইকেল কিংবা মাইক্রো বাসে করে কুয়াকাটা পৌঁছানো যায়। এক্ষেত্রে বাস ভাড়া প্রায় ১৫০ টাকা এবং মোটরসাইকেলে করে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হতে পারে।
বাংলাদেশের অন্যান্য স্থান হতে কুয়াকাটাগামী অনেক বাসই রয়েছে। অথবা নিজ নিজ এলাকায় খবর নিয়ে দেখতে পারেন কোন বাস গুলো কুয়াকাটা অথবা এর আশেপাশের এলাকায় আসে। আশা করি এটাই আপনি বোঝা যাবে যে কুয়াকাটা যেতে কত টাকা খরচ হতে পারে।
কুয়াকাটায় থাকা খাওয়া ও অন্যান্য খরচ
যাতায়াতের খরচ ছাড়াও থাকার জন্য বেশ ভালো একটি পরিবেশ প্রয়োজন। সমুদ্রের কাছাকাছি অবস্থিত বিভিন্ন ধরনের হোটেলে রুমের ভাড়া সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার ডাবল বেডের ভাড়া ৬০০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত হয় যেখানে কিনা ৩-৪ জন থাকা যায়। হোটেলে থাকার ক্ষেত্রে অবশ্যই মানসম্মত এবং রেটিং দেখে ওঠা উচিত।
খাবার খরচ নির্ভর করে সম্পূর্ণ ব্যক্তিগত অপছন্দের উপর। তবে সাধারণ খাবার খেলেও দৈনিক ৩০০ টাকা মোটামুটি খরচ হতে পারে। তাছাড়া অন্যান্য খাবার অথবা কেনাকাটার খরচ তো আলাদা রয়েছে।
কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো কি কি
আপনারা ইতিমধ্যে জেনেছেন কুয়াকাটা যেতে কত টাকা লাগে এবং কিভাবে যাবেন। বাংলাদেশের অন্যতম এই পর্যটন এলাকায় প্রধান আকর্ষণ হচ্ছে এর দীর্ঘ সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়।
তাছাড়া এই সমুদ্র সৈকতের কাছে রয়েছে শুটকি পল্লী যেখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। পুরানো বৌদ্ধ মন্দির রয়েছে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
কুয়াকাটায় অবস্থিত গঙ্গামতির চরে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় এবং কাউয়ারচর একটি নির্জন সমুদ্র সৈকত যা কিনা আপনার মনকে মুহূর্তে ভালো করে দেবে।
বিখ্যাত লাল কাঁকড়ার চর এখানে অবস্থিত যেখানে লাল কাঁকড়ার বিচরণ দেখা যায়। এর আশেপাশে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে যেগুলো আপনি ঘুরে আসতে পারেন। কেনাকাটার জন্য বার্মিজ মার্কেট বেশ জনপ্রিয় যেখানে হস্তশিল্প, আচার, চকলেট সহ আরেক রকমের জিনিস পাওয়া যায়।
আজকের কুয়াকাটা যেতে কত টাকা লাগে এই প্ল্যান অনুযায়ী কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন। যদি বাজেট কিছুটা কম থাকে তাহলে প্রাইভেট কার কিংবা সিএনজির মতো গাড়িগুলো বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করুন। এতে করে খরচ অনেকটাই কমে আসবে।















