ঢাকার কোথায় বিড়াল কিনতে পাওয়া যায়

- আপডেট সময় : ০৮:৩১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
নারী-পুরুষ ভেদে সব বয়সেই মানুষের কাছেই অত্যন্ত আদরের একটি প্রাণী হচ্ছে বিড়াল। অনেকেই জানতে চান যে ঢাকার কোথায় বিড়াল কিনতে পাওয়া যায়। বর্তমানে ঢাকার পাশাপাশি দেশের সকল এলাকাতেই মানুষের মধ্যে এই গৃহপালিত প্রাণীটির প্রতি বেশ সখ্যতা এবং নির্মল বন্ধুত্ব রয়েছে। মফস্বল এবং শহর এলাকাতে বিশেষভাবে বিড়ালের জন্য আলাদা ডে কেয়ার এবং চিকিৎসালায় রয়েছে।
এমনকি বিভিন্ন বিড়ালের বিভিন্ন ধরনের খেলনা, খাবার ইত্যাদিকে কেন্দ্র করে বেশ বড়সড় একটা মার্কেটও গড়ে উঠেছে বাংলাদেশে।
ঢাকার কোথায় বিড়াল পাওয়া যায়
রাজধানীর মিরপুর ১ এ প্রতি শুক্রবার বিড়ালের হাট বসে। এখানে গেলে আপনি পাবেন বিভিন্ন বয়সী, বিভিন্ন কালারের এবং বৈশিষ্ট্য ভেদে হরেক রকমের বিড়াল। পারসিয়ান বিড়াল থেকে শুরু করে পাওয়া যায় বিভিন্ন দেশী জাতের বিড়ালও।
তবে তুলনামূলকভাবে পার্সিয়ান সবচাইতে বেশি বেচাকেনা হয়ে থাকে। যদিও এই বিড়ালের আদি উৎস কোথায় তা এখন ভাবে নিশ্চিতভাবে জানা যায়নি তবে অনেকেই ধারণা করে থাকেন যে এদের উৎস হল ইরান বা পারস্য হতে। আর ইরান বা পারস্য হতে এটি যে সরাসরি বাংলাদেশে এসেছে তা নয় বরং আফগানিস্তান, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশেও ভ্রমণ কররছে।
আবার পারসিয়ান বিড়ালকে আরো কিছু বৈশিষ্ট্য প্রদানের জন্য এদেরকে সংকরও করা হচ্ছে। সাধারণত খাটো কান, গোলাকার মুখ এবং দীর্ঘ লোম যুক্ত হয়ে থাকে এই বিড়ালের। শান্ত স্বভাবের হয় এদেরকে বাসায় নিয়ে বসবাস করাটাও বেশ সহজ। এমনকি এরা পরিবারের কাউকে বিরক্ত করা না বরং মালিকের অনেক ভক্ত হয়ে থাকে।
অনলাইনে বিড়াল কেনাবেচা
কেউ যদি জানতে চান ঢাকার কোথায় বিড়াল পাওয়া যায় তাহলে তাকে অনলাইনে খোঁজার পরামর্শ দিব। ফেসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে নানা ধরনের পেইজ এবং গ্রুপ রয়েছে বিড়াল এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচার।
তবে কেনার আগে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। আর যদি এই প্রথমবার বিড়াল কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে কি কি বিষয় জানার জন্যই তা আগে থেকেই অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নিন।
মিরপুর ১ নম্বর পোষা প্রাণীর হাট ছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকা, কমলাপুর সহ ঢাকা বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পেট শপ রয়েছে। ইন্টারনেটে ঘাটলেই অবশ্য এ সকল দোকানে ঠিকানা পাওয়া যায়।
পার্সিয়ান বিড়ালের দাম
শংকর এবং জাতের উপরে ভিত্তি করে দেশে এবং পার্সিয়ান বিড়ালের দাম সাধারণত ৩ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। কোন কোন বিড়ালের দাম এর চাইতেও বেশি হওয়ার হয়।
বিড়াল কেনার আগে যে সকল বিষয় জানা যায় ওঠে
তবে বিড়াল কেনার আগে অবশ্যই সেটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং ভ্যাকসিন দেওয়া আছে কিনা সেটি জেনে নেওয়া জরুরী। যাতে করে আপনার কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ভবিষ্যতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।
শুধু তাই নয় আপনার বাসায় যদি উপরতলা হয় এবং বারান্দা অথবা জানালায় গ্রিল অথবা নেট না থাকে তাহলে সেগুলোর ব্যবস্থা করুন। আশেপাশের কোন পশু চিকিৎসকের সাথে কথা বললেন যাতে করে নিয়মিত বিড়ালটির চিকিৎসা করাতে পারেন।
সেই সাথে খাবার সম্পর্কে ধারণা নেওয়ার জরুরী। অবশ্য যার কাছ থেকে বিড়াল কিনবেন তার কাছ থেকে সে বিড়ালের সমস্ত অভ্যাসগুলি একটি খাতায় অথবা মোবাইলে নোট করে নিবেন। এতে করে আর অসুবিধায় পড়তে হবে না।
বিশেষ টিপস
বিড়াল কেনার পরে সেটাকে বাসায় আনার পর কয়েকদিন নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য সময় লাগতে পারে। তাই প্রথম কিছুদিন তাকে মানুষের সাথে মিশতে বাধ্য করবেন না।
বিড়াল প্রেমীদের জন্য ঢাকার কোথায় বিড়াল কিনতে পাওয়া যায় তা খুবই প্রয়োজনীয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে মানুষের সঙ্গী হয়ে থাকা বিড়ালের জন্য আমাদের জীবনে রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। অনেকেই মন মত বিড়ালকে কিনে খুশিতে আত্মহারা যায় আবার কেউ শখের বিড়ালটি হাতছাড়া করে বিষন্নতায় ডুকড়ে ওঠে। তবে একটা বিষয় মনে রাখবেন যে ইসলাম ধর্মের বিড়াল কেনা বেচা করা জায়েজ নয়। চাইলে আপনি এমনিতেই কাউকে দিতে পারেন অথবা নিতে পারেন।














