প্রাইমারি বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা ২০২৫

- আপডেট সময় : ০৮:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
বিগত অনেক বছরের ব্যবধানের পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারি বৃত্তি পরীক্ষা ২০২৫। ইতি মধ্য উক্ত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঘোষণা অনুযায়ী আগামী ১৫ই এপ্রিল থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা গ্রহণ শুরু হবে। বিগত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত একটি সভার গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ বুধবার এই ঘোষণাটি করা হয়।
প্রইমারি বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণার সাথে সাথে আরো জানানো হয়েছে যে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলায় একযোগে এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
প্রাইমারি বৃত্তি পরীক্ষার তারিখ ২০২৫
আগামী ১৫ই এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা এবং শেষ হবে দুপুর ১২ঃ৩০ মিনিটে।
পরবর্তীতে বৃহস্পতিবার অর্থাৎ ১৬ই এপ্রিল ইংরেজি এবং শুক্রবার অর্থাৎ ১৭ই এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে। একই সময় অথবা অর্থাৎ সকাল ১০ টা থেকে পরীক্ষাগুলো নেয়া হবে এবং সর্বশেষ ১৮ই এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।
প্রকাশিত ঘোষণা অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। অপরদিকে বাংলাদেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এলাকার জন্য পৃথক সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এই এলাকাগুলোতে ১৭ই এপ্রিল শুক্রবার গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি হবে প্রথম পরীক্ষা। পরবর্তীতে ১৮ এপ্রিল সমাজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাইমারি বৃত্তি পরীক্ষার তারিখ অনুযায়ী ১৯ এপ্রিল রবিবার বাংলা এবং ২০ এপ্রিল সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে পার্বত্য এলাকার বৃত্তি পরীক্ষা।
শুধুমাত্র তাই নয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে এমনকি সারা দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই আইন মেনে চলার জন্য বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষার্থীদের অন্যতম একটি পরীক্ষা হচ্ছে প্রাইমারি বৃত্তি পরীক্ষা। আগে নিয়মিত অর্থাৎ প্রতিবছরই এই পরীক্ষা অনুষ্ঠিত হলেও বিগত অনেক বছর ধরে এটি বন্ধ ছিল। পরবর্তীতে ২০২৫ সালের প্রাইমারি বৃত্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আবারো চালু হতে যাচ্ছে এটি।
প্রাইমারিতে পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর আমরা এটি বুঝতে পারছি যে হাতে খুব বেশি সময় নেই। তাই যে সকল শিক্ষার্থীরা এই বৃদ্ধি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছো তারা এই অল্প সময়ের মধ্যে সকল বিষয়ে খুঁটিনাটি পড়ার গুলো রিভিশন দিয়ে নাও। কারণ হাতে এক মাসেরও কম সময় রয়েছে। এ সময়টুকু বারবার রিভিশন দেওয়া এবং কঠিন বিষয়গুলো বারবার পড়ে শেষ করার পরতে হবে। সেই সাথে বিগত বছরে আসা বিভিন্ন প্রশ্ন এবং মডেল টেস্টগুলো এনালাইসিস করা জরুরী। যেহেতু পুরো সময় জুড়ে লিখতে হবে তাই বাসায় প্রতিদিন মডেল টেস্টের অভ্যাস করতে পারলে প্রিপারেশন আরো ভালো হবে।

















