ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে কত টাকা খরচ হয় | বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

Hasan Ahamad
  • আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Private University Porte Koto Taka Lage

যারা সামনে এইচএসসি উত্তীর্ণ হয়েছে অথবা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে কত টাকা খরচ হয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই হয়তো পছন্দের পাবলিক এবং সরকারি ইউনিভার্সিটিতে সুযোগ পাবে না। আবার কেউ কেউ ঢাকায় থাকার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিকে পছন্দের তালিকায় রাখে।

আজকের এই আর্টিকেলটিতে আলোচনা করব মোটামুটি কত টাকা খরচ হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য।

বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য অবশ্যই আর্থিক সচ্ছলতা প্রয়োজন। কারণ চার বছর মেয়াদী অনার্স সম্পূর্ণ করার জন্য সাবজেক্ট ভেদে বেশ ভালো অর্থ খরচ করতে হয়

প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার খরচ

তুলনামূলকভাবে বিজ্ঞান বিভাগ অর্থাৎ বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল সম্পর্কিত বিষয়গুলোতে খরচ বেশি হয়ে থাকে। তারপর বিবিএ কিংবা বিজনেস সম্পর্কিত সাবজেক্টগুলোতে খরচ তুলনামূলকভাবে কিছুটা কম। আর যারা মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ইত্যাদি বিষয়ে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করতে যায় তাদের খরচ আরও কিছুটা কম প্রয়োজন হয়।

বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য মোটামুটি ১৫ থেকে ২০ লাখ টাকার খরচ হতে পারে চার বছরে। তবে সাবজেক্ট ভেদে এই পরিমাণ কিছুটা কমতে বা বাড়তে পারে।
তবে বর্তমানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যারা কম খরচেও শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দিয়ে থাকে। এসকল ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট ভেদে ৮ থেকে ১০ লাখ টাকার ভেতর গ্রাজুয়েশন সম্পন্ন করা যায়। আর্কিটেকচার, কম্পিউটার সাইন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং ইত্যাদি সাবজেক্টের চাহিদা বেশি এবং খরচও বেশ বেশি।

তবে শিক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধুমাত্র টিউশন ফি বা ইউনিভার্সিটির খরচ ছাড়াও অন্যান্য খরচ তো আছেই। তাই ইউনিভার্সিটির খরচ বাদে সকল আলাদা খরচ হিসেব করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
কম খরচে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ
প্রায় সকল বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়ে থাকে। যারা এসএসসি এবং এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে তাদের জন্য একাডেমিক ফলাফলের ভিত্তিতে নিয়মিত আর্থিক সুবিধা প্রদান করা হয়। এটি কম খরচে শিক্ষার্থীদের পড়াশোনা করার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার একই পরিবারের একাধিক শিক্ষার্থী ভর্তি হলে, মুক্তিযোদ্ধা কোটা থাকলে অথবা শারীরিকভাবে প্রতিবন্ধী হলে কিছু কিছু ইউনিভার্সিটি পুরো কোর্সে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সেরা সাবজেক্ট

অনেক শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মনস্থির করে কারণ সরকারি ইউনিভার্সিটিতে পছন্দমতো সাবজেক্ট না পাওয়া। আবার অনেকে জানতে চায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেরা সাবজেক্ট কোনগুলো। এখানে এমন কিছু বিষয়ের তালিকা দেওয়া হলো যেগুলো ভবিষ্যতের কথা চিন্তা করে বেশ ভালো সাবজেক্ট।

• ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
• এরোনটিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
• ফার্মেসি
• বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স
• গণযোগাযোগ ও সাংবাদিকতা
• আইএম (ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট)
• বিবিএ (BBA)
• ফ্যাশন ডিজাইনিং
• অ্যাপারেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং
টেকনোলোজি
• কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
• ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত

উপরের সাবজেক্টগুলো মূলত শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে এর বাইরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও অনেক ভালো। এটি সম্পূর্ণ শিক্ষার্থীর পছন্দের উপর নির্ভর করে। তবে কোথাও ভর্তি হওয়ার আগে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার খরচ সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। যেহেতু পুরো লেখাপড়া শেষ করতে মোটামুটি চার বছর সময় লেগে যায়, তাই আগাম প্রস্তুতি শিক্ষার্থীকে ভালোভাবে পড়াশোনা শেষ করার সুযোগ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে কত টাকা খরচ হয় | বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬