ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায় | নিউজ প্রেজেন্টেশন কোর্স

Hasan Ahamad
  • আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গ্ল্যামারার্স এবং সম্মানজনক পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে নিউজ প্রেজেন্টার হওয়া। সংবাদ উপস্থাপনা পেশায় অনেকেই আসতে চান কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবে। আপনি মনে মনে যদি এই ধরনের পরিকল্পনা করে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গণমাধ্যম কিংবা নিউজ চ্যানেলে কিভাবে উপস্থাপনার কাজে যোগদান করতে পারেন সে বিষয়ে চলুন জেনে নেই।

যেহেতু সরাসরি ক্যামেরার সামনে উপস্থাপনা করতে হয় তাই সুন্দর বাচন ভঙ্গি এবং বলার ধরন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অনেকেই হতাশায় ভুগে থাকেন যে আমি দেখতে সুন্দর না অথবা আমি সুন্দর করে কথা বলতে পারি না। আসলে সবাই জন্ম থেকেই সবকিছু পারেনা বরং আস্তে আস্তে শিখে নিতে হয়। তাই ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম এবং সঠিক প্রশিক্ষণ থাকলে আপনিও নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার করতে পারেন।

নিউজ প্রেজেন্টেশন কোর্স

যেকোনো পেশায় যোগদান করার পূর্বে সেটির ইনকাম এবং ভবিষ্যৎ প্রক্রিয়া সম্পর্কে আগে থেকে খোঁজখবর নেওয়া প্রয়োজন। আর এক্ষেত্রে আপনি যদি মোটামুটি ফাইনাল করেই ফেলেন যে একজন সংবাদ উপস্থাপক হবেন তাহলে নিচের লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।

সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গি

খবরগুলোতে আমরা যে সকল সংবাদ উপস্থাপিকা কিংবা উপস্থাপকদের দেখে থাকি তারা অত্যন্ত সুন্দর এবং স্পষ্ট ভাষায় কথা বলে। এক্ষেত্রে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রতিটি শব্দ শুদ্ধ ভাবে উচ্চারণ করার প্র্যাকটিস করতে হবে। যখনই আপনি শুদ্ধভাবে উচ্চারণ শিখবেন তখনই কথাগুলো শুনতেও অনেক বেশি ভালো লাগবে। এক্ষেত্রে প্রতিদিন ইংরেজি এবং বাংলা খবরের কাগজগুলো জোরে জোরে পড়ার অভ্যাস করুন।

দেশ-বিদেশ সম্পর্কে তথ্য জানা

একজন নিউজ প্রেজেন্টার বা সংবাদ উপস্থাপক হতে শুধুমাত্র সুন্দর করে কথা বলা নয় বরং দেশ-বিদেশের চলমান রাজনীতি, অর্থনীতি, সোশ্যাল, ইস্যু ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এমনকি দেশের কোথায় কি হচ্ছে সে সম্পর্কেও নিয়মিত আপডেট থাকা প্রয়োজন। তা না হলে কখনোই একজন সফল সংবাদ উপস্থাপিকা হতে পারবেন না।

কণ্ঠস্বর এর সঠিক ব্যবহার

যারা গান গায় তারা জানেন যে একটি কণ্ঠস্বরকে কত ভাবে ব্যবহার করা যায়। কথা বলার গতি এবং স্বরের পর্যায় ঠিক রেখে কণ্ঠস্বরের যথাযথ ব্যবহার জানা খুবই জরুরী। উদাহরণ শুরু বলতে পারি যে সাধারণত আনন্দের সময়গুলোতে আমাদের ভয়েস কিছুটা উঁচু হয় আবার শোক সংবাদ প্রকাশ করতে গেলে আমরা নিচু কণ্ঠস্বররে কথা বলি।

মার্জিত পোশাক ও ক্যামেরা ভীতি

মার্জিত এবং ফরমাল পোশাক পরে ক্যামেরার সামনে অবশ্যই যেতে হবে এবং কথা বলার ক্ষেত্রে ভীতি থাকা যাবে না। কারণ অন্তরে যদি ভয় থাকে সেটি অবশ্যই মুখে কিছুটা প্রকাশ পায়। তাই ভবিষ্যতে যদি নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাহলে এখন থেকেই মার্জিত পোশাক পরার অভ্যাস করুন এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সহিত কথা বলার প্র্যাকটিস করুন।

অন্যান্য দক্ষতা

একজন ভালো সংবাদ উপস্থাপক কিংবা সংবাদ উপস্থাপিকা হতে অবশ্যই স্ক্রিপ্ট রাইটিং সম্পর্কে বেসিক ধারণা প্রয়োজন। এক্ষেত্রে প্রিপারেশন স্বরূপ এখন থেকেই বিভিন্ন বিষয়ে লেখালেখির অভ্যাস করতে পারেন। তাছাড়া সংবাদ কিভাবে প্রচার করা হয় ইত্যাদি টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানতে হবে।

নিউজ প্রেজেন্টেশন কোর্স কেন প্রয়োজন

আজকের এই ছোট্ট লেখাটি একটি কোর্স হিসেবেই আপনাদের সামনে উপস্থাপন করেছি। বর্তমান সময়ের অন্যতম একটি আধুনিক পেশা হচ্ছে নিউজ প্রেজেন্টার। এর মাধ্যমে যেকোন তথ্য আপনি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ আপনাকে টেলিভিশনের পর্দায় দেখবে। তাই এই পেশায় যোগদান করার পূর্বে অবশ্যই যথাযথভাবে প্রিপারেশন নিতে হবে। সেই সাথে থাকতে হবে আত্মবিশ্বাস যেটা কিনা যেকোনো পরিস্থিতিতে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

সংবাদ উপস্থাপনা কিংবা নিউজ প্রেজেন্টারদের পেশা অনেকটাই চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর। এই সেক্টরে সফল হতে গেলে অবশ্যই নিয়মিত অনুশীলন করতে হবে এবং কঠোর পরিশ্রম প্রয়োজন হবে। তাই নিজেকে যদি স্মার্টলি উপস্থাপন করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটিতে উল্লেখ করা কৌশল গুলো থেকে আজ থেকে প্র্যাকটিস শুরু করুন।

সাধারণ জিজ্ঞাসা

১. সংবাদ উপস্থাপক হতে কি শিক্ষাগত যোগ্যতা লাগে?
উত্তর: সাধারণত যেকোনো বিষয়ে অনার্স বা সমমান পরীক্ষায় উৎপন্ন হলেই এই পেশায় যোগদান করা যায় তবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।

২. এর জন্য কি কোন কোর্স করতে হয়?
উত্তর: নিউজ পেজেন্টার হতে কোন কোর্স বাধ্যতামূলক নয় তবে ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই আপনার যোগ্যতা আত্মবিশ্বাসে প্রমাণ দিতে হবে। সে ক্ষেত্রে পূর্বে থেকে কোন কোর্স করা থাকলে সেটি সহায়ক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিউজ প্রেজেন্টার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায় | নিউজ প্রেজেন্টেশন কোর্স

আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬