ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা জমানোর কৌশল | আর্থিক স্বাধীনতা

Hasan Ahamad
  • আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

টাকা জমিয়ে ধনী হব কিভাবে

একটা কথা প্রচলিত আছে কেউ যদি স্বাধীনতা চায় তাহলে সে যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয়। তাইতো সবার জীবনে টাকা জমানোর কৌশল জানা খুবই জরুরী। কারণ বেশি বেশি অর্থ উপার্জন কারো সম্পদ বৃদ্ধি করতে পারে না। বরং সেই অর্থ সঠিকভাবে জমা করা এবং সঠিক জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করা যায়।

পৃথিবীর বড় বড় ধনীরা এমন কিছু কৌশল অবলম্বন করেছে টাকা জমানো এবং বিনিয়োগের জন্য যা জানলে আপনিও হয়তোবা ওদের ভবিষ্যতে ধনী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। আমাদের সবারই টাকা সঞ্চয়ের ইচ্ছে থাকলেও নানা কারণে এটি হয়ে ওঠেনা। তাছাড়া বিশ্বব্যাপী চলমান মুদ্রাস্ফীতিন কারণে খরচ বেড়ে যাচ্ছে এবং সঞ্চয়ের হার কমে যাচ্ছে।

কেন টাকা সঞ্চয় করা প্রয়োজন

মানুষের জীবনে অনিশ্চয়তার শেষ নেই। যে কোন মুহূর্তে যে কোন পরিস্থিতিতেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। আর সকল ধরনের পরিস্থিতিতে উত্তরণের অন্যতম সহায়ক হিসেবে কাজ করে অর্থ। যেমন ভালো একটি বাড়ি তৈরি, চিকিৎসা, সন্তানের লেখাপড়া ইত্যাদির জন্য চাই টাকা। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সকল ব্যক্তি টাকা জমান বা সঞ্চয় করেন তারা অন্যদের তুলনায় কম উদ্বিগ্ন থাকেন এবং ঘুমও ভালো হয়।

কারণ এর বড় সুবিধা হচ্ছে সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা যায়। বিশেষ করে যারা বিজনেস করেন এবং বেসরকারি চাকরি করেন তাদের প্রায়ই ক্যারিয়ারে উথান পতন হয়। ব্যবসায় লস কিংবা বেকার অবস্থার সময়গুলোতে পরিবার নিয়ে ভালোভাবে চলার জন্য অবশ্যই কিছু সঞ্চয় করা জরুরী।

টাকা জমানোর উপায় কি

কেউ যদি ইচ্ছা পোষণ করে তাহলে আজ থেকে অর্থ সঞ্চয় করা শুরু করতে পারেন। তার জন্য নিচের কৌশল গুলো অবশ্যই অবলম্বন করুন।

বাজেট তৈরি করা

আর্থিক পরিকল্পনা বা বাজেট হচ্ছে অর্থসাশ্রয় করার সর্বপ্রথম ধাপ। এর জন্য মাসের শুরুতেই সারা মাসের ব্যয়ের একটি তালিকা তৈরি করতে হবে। তারপর সেই ব্যয়ের তালিকা থেকে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে বাজেট তৈরি করুন। বাজেটের বাইরে যে অর্থ থাকবে সেটি ব্যাংকে অথবা অন্য কোন উপায়ে জমা করুন।

আর্থিক খরচ কমানো

মানুষের চাহিদার শেষ নেই। কেউ কেউ তো হাতের টাকা একদমই রাখতে পারেন না। অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ঘর ভরিয়ে ফেলেন। যদি এই অভ্যাস ত্যাগ না করতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে আর্থিক সংকট ঘিরে ধরবে। তাই নিত্য প্রয়োজনীয় এবং সুস্বাস্থ্যের জন্য খাবারের বাজেট ছাড়া বাকি সব বাজেট কাটছাঁট করে কমিয়ে ফেলেন।

ইনকাম বৃদ্ধি করুন

আর্থিক খরচ কমানোর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে আয় বৃদ্ধি করা। চাকুরী কিংবা ব্যবসার পাশাপাশি সাইট বিজনেস অথবা ফ্রিল্যান্সিং করে মাসে বাড়তি অর্থ উপার্জন করা যায়। অথবা এমন কোন জায়গায় অর্থ বিনিয়োগ করা যেখান থেকে প্রতি মাসে কিছু না কিছু লভ্যাংশ আসতে থাকবে।

চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে অর্থ উপার্জন করা যায় জানুন

জীবনযাত্রা পরিবর্তন করা

যদিও এই ধাপটি একটু কঠিন হতে পারে তবুও এটি অনেক ফলপ্রসূ। টাকা জমানোর জন্য কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে। ধুমপান, রেস্টুরেন্টে অতিরিক্ত খাওয়া, অপ্রয়োজনে ঘোরাফেরা করা এটা দিয়ে অভ্যাস ত্যাগ করতে পারলে প্রতিমাসে অনেক টাকা সঞ্চয় করা সম্ভব।

ব্যাংক বা সেভিংস একাউন্ট

পকেটে অথবা বাসায় নগদ টাকা থাকলে সেটি খরচ করার জন্য মন উথলে ওঠে। তাই ব্যাংকে একটি ডিপোজিট অথবা সেভিংস একাউন্ট করে সেখানে টাকা রেখে দেন। যাদের একাউন্টের ব্যাপারে খুব বেশি ধারণা নেই তারা ব্যাংকে গিয়ে সরাসরি তথ্য নিতে পারেন।

কার্ড ও ক্যাশ টাকার ব্যবহার

ডেবিট, ভিসা, বিশেষ করে ক্রেডিট কার্ড থাকলে বেশি খরচ হয়ে যায়। যারা এই ধরনের কার্ড ব্যবহার করেন তারা ইতিমধ্য নিশ্চয়ই এটি বুঝতে পেরেছেন। তাই অর্থ বাঁচাতে চাইলে এ সকল কার্ডের পরিবর্তে ক্যাশ টাকার ব্যবহার বৃদ্ধি করুন।

ঘরের তৈরি খাবার খাওয়া

সারাদিন বাইরে কাজকর্মে ব্যস্ত থাকলে রেস্টুরেন্টে খাবার ইচ্ছা সবারই জাগে। এটি আসলে সাময়িক ভালো লাগলেও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং খরচ বৃদ্ধি করে। তাই বেশিরভাগ সময় চেষ্টা করুন ঘরে খাবার খাওয়া এবং বিভিন্ন উপলক্ষে রেস্টুরেন্টে খেতে পারেন।

বিভিন্ন অফারে কেনাকাটা করা

বর্তমানে শহর এলাকার বাইরে মফস্বল কিংবা গ্রাম এলাকার আশেপাশে বিভিন্ন ধরনের সুপার শপ ও শপিংমল প্রতিষ্ঠিত হচ্ছে। এমনকি অনলাইন অথবা ই-কমার্স সাইট হতেও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় বিভিন্ন পণ্য অর্ডার করা যায়। টাকা জমানোর উপায় গুলোর মধ্যে এটি কার্যকরী। এতে করে অনলাইন অথবা এ সকল সুপার শপো ডিসকাউন্ট এবং অফারে কেনাকাটা করলে বেশ অর্থ সাশ্রয় হয়।

তবে ডিসকাউন্টের পাল্লায় পড়ে বেশি বেশি কেনাকাটা করলে হিতে বিপরীত হতে পারে।

ছাত্র জীবনে টাকা জমানোর উপায়

অনেকেই এই কথাটি শুনে হয়তো বা অবাক হচ্ছেন। তবে চাইলেও ছাত্র জীবনে টাকার সঞ্চয় করা যায়। কারণ বেশিরভাগ স্টুডেন্টরাই হয়তো টিউশনি করে, কোচিং সেন্টারে ক্লাস নেয় অথবা পার্ট টাইম জব করে। যেহেতু হোস্টেলে একা একা থাকতে খুব বেশি টাকা খরচ হয় না তাই এই বাড়তে ইনকামের টাকা জমানো খুব সহজ। আর এই সময়টাতে যেহেতু পরিবার থেকেও সাপোর্ট পাওয়া যায় তাই ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য ছাত্র জীবন থেকেই আর্থিক পরিকল্পনা রাখা উচিত।

দিনশেষে আপনার নিজের ইচ্ছাশক্তি ছাড়া টাকা জমানো কখনই সম্ভব নয়। জীবনে কোন কিছু পেতে চাইলে অবশ্যই সেটির জন্য কোন কিছু ত্যাগ করতে হবে। আজকের এই ত্যাগ এবং কঠোর অভ্যাস গুলি ভবিষ্যতে আপনাকে সাফল্যের শেষে নিয়ে যেতে পারে। আপনার জন্য শুভকামনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাকা জমানোর কৌশল | আর্থিক স্বাধীনতা

আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬